মানবপাচার রোধে ব্যবস্থা নিন

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ৯:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ersadমানব পাচার রোধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

বিবৃতিতে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘মুক্ত জীবন আর সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্যই দেশ স্বাধীন করা হয়েছে কিন্তু সেই দেশের নাগরিকরাই আজ বিদেশে পাচার হয়ে নির্মমভাবে প্রাণ হারাচ্ছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আমাদের জাতীয় জীবনে আর কিছুই হতে পারে না।’

এরশাদ বলেন, আমরা সাগর পথে ট্রলারযোগে কাজের সন্ধানে বাংলাদেশী নাগরিকদের মালয়েশিয়ায় যাবার পথে ধরা পড়ার খবর জেনেছি। কিন্তু তার অন্তরালে যে আমাদের নাগরিকদের জীবনে এমন করুণ পরিণতি বরণ করতে হয়েছে তা ছিল কল্পনারও বাইরে।

এসময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এধরণের ঘটনায় আমি মর্মাহত। মানব পাচার রোধে এখনই কঠোর ব্যবস্থা নিন।’

প্রতিক্ষণ/এডি/কামরুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G