মান্না-খোকার বিরুদ্ধে ব্যবস্থা নিন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৮:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

nasimnewsinbdবিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদে সোমবার বিকেলে রাজধানীর সূত্রাপুরে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহবান জানান।

নাসিম বলেন, সাদেক হোসেন খোকা আর মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জনগণের সম্পর্ক নেই। এরা লাশের উপর দিয়ে ক্ষমতা দখল করতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদের ছাড় দেয়া যাবে না।

তিনি বলেন, ‘যে যাই বলুক, বিদেশিরা যতই প্রেসক্রিপশন দিক কোনো কাজ হবে না। কথা পরিস্কার, ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। সেসময়ই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ হবে। খুনীদের সঙ্গে কোনো সংলাপ হবে না।’

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্য করে ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, আপনিও লাশ চান। মানুষকে খুন করে ক্ষমতায় যেতে চান। বাংলার মাটিতে লাশের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় যেতে দেয়া হবে না।

তিনি কটাক্ষ করে বলেন, জনগণ তো দূরের কথা, কর্মীরাও আপনার সঙ্গে নেই।

বাটি চালান দিয়ে আপনার একজন কর্মীও খুঁজে পাওয়া যায় না। রাজনীতি করতে চাইলে, রাস্তায় নেমে আসুন। মানুষের সঙ্গে কথা বলেন। মিছিল-মিটিং করেন। আপনাদের কেউ বাধা দেবে না।

নাসিম বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না দিলে দেশে ‘মার্শাল ল’ আসত। মানুষ মার্শাল ল’ চায় না। তাই, শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন দিয়েছেন।

প্রতিক্ষণ /এডি/মিনহাজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G