মালিতে শান্তিরক্ষী বাহিনীর পাঁচ সদস্য নিহত

প্রকাশঃ মে ৩০, ২০১৬ সময়ঃ ৫:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

যয

মালিতে গতকাল রোববার সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত হামলায় শান্তিরক্ষী বাহিনীর পাঁচজন সদস্য নিহত হয়েছেন। জাতিসংঘ ও পুলিশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, শান্তিরক্ষীদের বহনকারী একটি গাড়ি মপতি এলাকার সেভার শহরের কাছ দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। গাড়িটিতে আগুন ধরে যায় এবং পরে সেটি একটি স্থলমাইনে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় হতাহতদের সবাই টোগোর অধিবাসী। হামলার দায় কেউ স্বীকার না করলেও এলাকাটি মেকিনা লিবারেশন ফ্রন্টের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ওই গ্রুপ আল-কায়েদার ঘনিষ্ঠ বলে ধারণা করা হয়।

মালির উত্তর ও মধ্যাঞ্চলে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা এর আগেও হামলার শিকার হয়েছেন। ২০১৩ সালে দেশটিতে উগ্রপন্থী ইসলামি গোষ্ঠী ও তুয়ারেগ যোদ্ধাদের বিদ্রোহ ঠেকাতে শান্তিরক্ষী মোতায়েন করা হয়।

শান্তিরক্ষী মোতায়েনের আগে মালির সাবেক ঔপনিবেশিকি শাসক ফ্রান্স বিদ্রোহীদের দমনে দেশটিতে সেনা মোতায়েন করেছিল। সে সময় বিদ্রোহীরা দেশটির উত্তরাংশ দখলে নিয়ে রাজধানী বামাকার পথে অগ্রসর হচ্ছিল।

ছয় মাস পর ২০১৩ সালের জুলাই মাসে শান্তিরক্ষী বাহিনী ফ্রান্সের কাছ থেকে মালির নিয়ন্ত্রণভার নেয় এবং কিছু দিনের মধ্যেই উত্তরাঞ্চল উদ্ধার করে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে ১৬ দেশের বিভিন্ন শান্তি মিশনে দায়িত্ব পালনের সময় মোট ১২০ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G