মালয়েশিয়ায় ৭ বাংলাদেশি আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ১১:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

illegal1_635247039মালয়েশিয়ার অন্যতম শহর পেনাং এর অভিজাত পেনাং মলে অভিযান চালিয়ে সাত জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এ অভিযান চালায়।

অবৈধ প্রবাসীরা দোকানের মালিক হওয়ার পাশাপাশি পেনাং মলে কর্মরত থাকায় স্থানীয়দের ব্যবসায় ব্যঘাত ঘটছে বলে অভিযোগ ছিলো অনেক দিন ধরেই।

সেই সূত্র ধরে পরিচালিত এই অকস্মাৎ অভিযানে ১৪৩১ জন প্রবাসীর কাগজপত্রের বৈধতা যাচাই করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে সাত জন বাংলাদেশি। এছাড়া নেপালের ৩৮ জন, মিয়ানমারের ১৪ জন, পাকিস্তানের ২ জন ও ৩ ইন্দোনেশিয়ার ৩ জন নাগরিক রয়েছেন।

তিন ঘণ্টার এই অভিযানে আটককৃতদের জুরু ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। পুলিশের রেজিস্ট্রেশন বিভাগ, ইমিগ্রেশন ও এন্টি-ড্রাগ ডিপার্টমেন্ট অভিযানে অংশ নেয়। আগামীতে এ জাতীয় অভিযান আরো চালানো হবে বলে জানিয়েছেন পেনাং পুলিশ পরিচালক।

প্রতিক্ষণ/এডি/বাবু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G