মালয়েশিয়া বিমান বন্দরের হিমঘরে কোকোর মরদেহ

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৫ পূর্বাহ্ণ

kokoপ্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকের মরদেহ মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমান বন্দরের হিমঘরে রাখা হয়েছে। সোমবার সন্ধ্যার পর তার মরদেহ বিমান বন্দরে আনা হয়।

বিশেষ সূত্র জানিয়েছে, আজ এমএইচ ১০২ নামে মালয়েশিয়ার একটি ফ্লাইটে বাংলাদেশ সময় সকাল ৭টায় কোকোর মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে এবং সাড়ে ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

কোকোর মরদেহের সঙ্গে আসছেন তার স্ত্রী শর্মিলা রহমান, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, মামা শামীম ইস্কান্দার, শামীম ইস্কান্দারের শ্যালক, শ্যালকের স্ত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, কোকোর মামা শ্বশুর এবং মালয়েশিয়া বিএনপির ২০ থেকে ২৫ জন স্থানীয় নেতা।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং জানিয়েছে, মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরাফাত রহমান কোকোর মরদেহ গ্রহণ করবেন- বিএনপির পাঁচ নেতা। তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসূফ, আব্দুল্লাহ আল নোমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গুলশানের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের জন্য কোকোর মরদেহ রাখা হবে তিন ঘণ্টা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে বাদ আসরের জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G