মা-ই হত্যা করেছে দুই শিশুকে

প্রকাশঃ মার্চ ৩, ২০১৬ সময়ঃ ১২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

alviরাজধানীর রামপুরার বনশ্রীতে নুসরাত আমান অরনী (১২) ও আলভী আমানকে (৬) তাদের মা মাহফুজা মালেক জেসমিন হত্যা করেছে বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৩-এর অধিনায়ক সরোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শিশু দুটির মা মাহফুজা মালেক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি শ্বাসরোধে দুই শিশুকে হত্যা করেছেন। গত ২৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় এ হত্যাকাণ্ড ঘটে।

গতকাল বুধবার রাত থেকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মা নিজ হাতে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে জেসমিন জানান, দীর্ঘ দিন ধরেই পরকীয়ায় জড়িয়ে আছেন তিনি। এছাড়া অনেকদিন যাবৎ পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। আর অন্যদিকে, সন্তানেরা পড়াশোনা করতো না বলে দাবি করেন তিনি। স্কুলেও তারা অন্যমনস্ক থাকতো বলে তাদেরই সহপাঠীরা জানিয়েছে।

পরকীয়া, সম্পত্তি নিয়ে বিরোধ আর এই দুই সন্তানকে ঘিরে পারিবারিক অশান্তি থেকে মানসিকভাবে অসুস্থতা হয়ে পড়ার কথা উল্লেখ করেন তিনি। এরই একপর্যায়ে সোমবার বিকালে ওড়না দিয়ে শ্বাসরোধ করে প্রথমে মেয়েকে এবং পরে ছেলেকে হত্যা করেন। হত্যার সময় মেয়ে জেগে ছিল, ছেলে ঘুমাচ্ছিল।

তবে শিশু দুটির বাবাও এতে জড়িত থাকতে পারে বলে জানা গেছে। তিন মাস ধরে শিশু দুটির মা মাহফুজা মালেক জেসমিন ও বাবা  আমান উল্লাহ মানসিক অস্থিরতায় ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর ১টায় র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
 
এর আগে বুধবার নিহত ভাই-বোনের বাবা-মা ও খালাকে জামালপুর থেকে আটক করে নিয়ে আসে র‌্যাব। পরে র‌্যাব সদর দপ্তরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G