মিতু হত্যায় গ্রেপ্তার ১

প্রকাশঃ জুন ৮, ২০১৬ সময়ঃ ১:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

ctg_pic-23_15187_1465106929

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ থেকে পুলিশ আবু নছর গুন্নু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের অপরাধ ও অভিযান বিভাগের অতিরিক্ত কমিশনার দেবব্রত ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার সকালে সীতাকুণ্ড থানায় অপহরণসহ হত্যা মামলার চার্জশিটভুক্ত এই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

দেবদাস ভট্টাচার্য্য জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বুধবার সকালে হাটহাজারী থেকে গুন্নুকে আটক করা হয়েছে। তাকে মিতু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

সিএমপির অতিরিক্ত কমিশনার জানান, আটক আবু নাসের আগে শিবির করতো। সে একটি মাজারে খাদেম হিসেবে কর্মরত ছিল। এর আগে সে দীর্ঘদিন বিদেশে থেকে দেশে ফিরে আসে।

রোববার সকালে বাসার কাছে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন জিইসি মোড়ের ওয়েল ফুডের কাছাকাছি এলাকায় খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G