মিথুনের বিদেশ যাত্রা শুভ, বৃষের দায়িত্ব বাড়বে:২০ এপ্রিল

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ৯:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rasifol8মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২

রাশিচক্রে গ্রহের অবস্থানের ফলে স্বীকৃতির সম্ভাবনা বাঁধা প্রাপ্ত হবে। অন্যদের ঝগড়া মেটাতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হতে পারে। দুর্জনের ষড়যন্ত্র বানচাল করে কার্যোদ্ধার করতে সফল হবেন। প্রেম যোগ আছে।

টোটকা: কাজের টেবিলে একটি রূপোর কয়েন রাখুন।

বৃষ: (২১ এপ্রিল-২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬

সাফল্যের সূত্রে বাড়বে দায়িত্ব। সম্পত্তি নিয়ে আইনি সমস্যা তৈরি হতে পারে। কর্ম¯’লে অকারণ বিবাদ-বিতর্ক থেকে বিড়ম্বনা দেখা দিতে পারে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে পদ্ম ফুল রাখলে উপকার পাবেন।

মিথুন: (২২মে-২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

আপনার কাজকর্ম সম্বন্ধে কোন প্রতিযোগী গোপন অনুসন্ধান করতে পারেন। পরীক্ষায় সাফল্যের সূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বাক্যালাপে সংযত না-হলে বিপত্তি দেখা দেবে। দাম্পত্য যোগ সমস্যা যুক্ত।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কর্কট: (২২ জুন-২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬

প্রতিযোগীদের কাজকর্মের ফলে ব্যবসায়ে অগ্রগতি ব্যাহত হতে পারে। মূল্যবান দ্রব্যাদি চুরি বা হারানোর আশঙ্কা আছে। গবেষকদের শুভ দিন আসতে পারে। প্রেম যোগ শুভ।

টোটকা: লবণ, মধু এবং ঘি একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১

সমস্যার মোকাবিলা করে জয় ছিনিয়ে আনতে বন্ধুর সাহায্য পাবেন। শিল্পকর্মে দক্ষতার স্বীকৃতির যোগ আছে। বকেয়া অর্থ ফেরত পেতে পারেন প্রেমের যোগ আছে।

টোটকা: জলে কয়েকটি পদ্ম ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২

কর্মসূত্রে নতুন মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ আসতে পারে। জেদি মনোভাব আপনার পরিকল্পনাকে সাহায্য করতে পারে। জলপথে বিপদের আশঙ্কা আছে। প্রেম যোগ শুভ।

টোটকা: শুকনো মরিচ কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) শুভ রং :বাদামি, শুভ সংখ্যা : ৭

কর্তাব্যক্তির হস্তক্ষেপে কর্মক্ষেত্রে উন্নতি হবে। উত্তেজনা এড়িয়ে কাজ সফল করতে সফল হবেন। প্রিয় বন্ধুর প্রতারণায় মনঃকষ্ট বৃদ্ধি পাবে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪

সঠিক সুযোগ আর ফাঁদ চিনতে না-পারলে বিপদ বাড়বে। দীর্ঘদিনের সমস্যা সমাধানের সম্ভাবনা আছে। সস্তানকে ঘিরে সাংসারিক অশান্তি দেখা দেবে। প্রেম যোগ শুভ।

টোটকা: গরীবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭

উচ্চশিক্ষা ও গবেষণার ফলে চাকরির সুযোগ আসবে। আইনি লড়াইয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। ব্যবসায় প্রতিদ্বন্ডীর আঘাত আসতে পারে। প্রেম যোগ নেই।

টোটকা: কাজের জায়গায় একটি পিতলের পাত্রে জল রাখুন।

মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬

সহকর্মীর সমস্যা মিটিয়ে কর্মস্থলে প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শত্রুর দুর্বলতার সুযোগ নিয়ে কার্যোদ্ধার করতে পারবেন। প্রেম-প্রণয়ের পথে কাঁটা দূর হবে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

নতুন কর্মোদ্যম বজায় থাকলে আর্থিক উন্নতি হবে। বকেয়া আদায় নিয়ে গোলমাল বাধতে পারে। অপ্রিয় সত্য যত কম বলা যায়, আজকের জন্য ততই ভাল। প্রেম যোগ শুভ।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২

আপনার কাজকর্ম গোপনে কেউ নজর রাখতে পারে। আজকের দিনে যে কোন উত্তেজনা এড়িয়ে চলাই ভাল। আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝিতে সম্পর্কের অবনতি হতে পারে। প্রেম যোগ শুভ।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমন ভাবে রাখুন যা উপর সূর্যের আলো পড়ে।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G