মির্জা ফখরুলের জামিন বহাল

প্রকাশঃ জুন ২৮, ২০১৫ সময়ঃ ১০:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

fakhrulনাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ রোববার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

মির্জা ফখরুল ইসলামের পক্ষে ছিলেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আইনজীবীরা জানিয়েছেন, এ তিন মামলায় পুলিশের রিপোর্ট না করা পর্যন্ত মির্জা ফখরুলকে জামিন দিয়েছেন আদালত।

গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারির শুরুর দিকে নাশকতার অভিযোগ এনে পল্টন থানায় দু’টি এবং মতিঝিল থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

এসব মামলায় গত ১৮ জুন ফখরুলকে জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।আজ এ আবেদনের নিষ্পত্তি করে আপিল বিভাগ জামিন আদেশ বহাল রাখেন।

এর আগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা আরও তিন মামলায় জামিন পেয়েছেন মির্জা ফখরুল। ওই তিন মামলায় রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতে আবেদন না করলে তার মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে পুলিশ। তিনি আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে বর্তমানে কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন।

প্রতিক্ষণ/এডি/ফাহিম


আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G