মিশিগানে লরির আঘাতে ৫ জনের মৃত্যু

প্রকাশঃ জুন ৮, ২০১৬ সময়ঃ ১:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

_89911946_89911945

যুক্তরাষ্ট্রের মিশিগানের কালামাজো শহরে লরির আঘাতে ৫ সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

কালামাজো শহরের পুলিশ জানিয়েছে, মাত্র মিনিট খানেক সময় আগেই লরিটি অস্বাভাবিকভাবে চালানো হচ্ছে বলে দেখা যায়। আর এরপরই লরিটি সাইকেল আরোহীদের আঘাত করে।

লরিটির চালক ৫০ বছর বয়সী মিশিগানের অধিবাসী। দুর্ঘটনার পরই তিনি সেখান থেকে পালিয়ে যান। কিন্তু কিছু সময় পরই তাকে কাছাকাছি স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মার্কুস এবারহার্ড নামের একজন প্রত্যক্ষদর্শী কালামাজোর ‘উড’ চ্যানেলকে বলেন, ট্রাকটি প্রায় তার পা মাড়িয়ে দিয়ে সামনের সাইকেল আরোহীদের দিকে এগিয়ে যায়।

তিনি আরও বলেন, “আমি দেখলাম কতগুলো সাইকেল ট্রাকটির সামনে আছড়ে পড়েছে এবং সেগুলোর কয়েকটি ছিটকে গেছে।”

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G