মুজাহিদের আপিল শুনানি চলছে

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৫ সময়ঃ ১০:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Mojahid1428818106মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি চলছে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রথমে শুনানি করছেন আসামিপক্ষ। বুধবার (২৯ এপ্রিল) সকালে শুনানি শুরু করেছেন মুজাহিদের আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরে একই বছরের ১১ আগস্ট খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।

এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের সাকা চৌধুরীর আপিল মামলাও শুনানির জন্যে একই বেঞ্চের বুধবারের কার্যতালিকায় ৫ নম্বরে রয়েছে। মুজাহিদের আপিল শুনানির পরে এ মামলার শুনানির বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৪ জানুয়ারি মুজাহিদের আপিল মামলার শুনানির দিন ধার্য থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনে পিছিয়ে যায়। গত ৩১ মার্চ ও ৬ এপ্রিলের কার্যতালিকায়ও ছিল মুজাহিদ-সাকার আপিল মামলা। তবে ওই দু’দিন আপিল বিভাগের কার্যক্রমের সময় শেষ হয়ে যাওয়ায় শুনানি হয়নি।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G