মুজাহিদের সঙ্গে আইনজীবীর সাক্ষাত আজ

প্রকাশঃ জুন ১৯, ২০১৫ সময়ঃ ৯:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

MUZAHIDমানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করবেন তার পাঁচ আইনজীবী।

আজ সকাল ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে তারা দেখা করতে যাবেন বলে শিশির মো. মনির এ তথ্য নিশ্চিত করেছন।

আইনজীবীরা হলেন— এ্যাডভোকেট শিশির মো. মনির, এ্যাডভোকেট মশিউল আলম, এ্যাডভোকেট কামাল উদ্দিন, এ্যাডভোকেট নাজিবুর রহমান ও এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

১৬ জুন মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আপিল বিভাগের চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন।

নিয়মানুযায়ী মুজাহিদের বিরুদ্ধে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হওয়ার পর তিনি এ রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ পাবেন। রিভিউ নিষ্পত্তি হওয়ার পর সরকার যে কোনো সময় রায় কার্যকর করতে পারবেন।

২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই বছরের ১১ আগস্ট খালাস চেয়ে সুপ্রীম কোর্টে আপিল করেন মুজাহিদ।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G