মুন্সীগঞ্জে ট্রলার ডুবিতে শিশুসহ ৫ মৃতদেহ উদ্ধার

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ১:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Gazaria-Meghna-
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সীমান্তে মেঘনা নদীতে বালুবাহী বাল্ক হেডের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলার থেকে এ পর্যন্ত ৫ টি মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে একজন শিশু।

নিহত শিশুর নাম মুনিয়া (৪)। বাবার নাম মনির হোসেন। মুনিয়ার বাড়ী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায়। অন্যদের পরিচয় জানা যায়নি। ট্রলারে ৭০ জনের মতো যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, এখনো নিখোঁজ রয়েছেন নারী-শিশুসহ অন্তত ৫ জন। তাদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টায়  ডুবে যায় ট্রলারটি। তবে, অধিকাংশ যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

পরে গজারিয়া ও কুমিল্লার দাউনকান্দি ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল ঘটনাস্থলে এসে তল্লাশি অভিযান শুরু করে।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G