মেডিকেলের ভর্তি পরীক্ষা ফল প্রকাশ

প্রকাশঃ সেপ্টেম্বর ২০, ২০১৫ সময়ঃ ১১:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

dr stu২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষায় পাস করেছে শতকরা ৫৮ দশমিক ৪ ভাগ শিক্ষার্থী। স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশিত হবে।

রেকর্ড সংখ্যক ৮৪ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। যার মধ্যে পাস করেছে মোট ৪৮ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে রাজধানীসহ সারাদেশে সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকায় ৩টি মেডিকেল ও ১টি ডেন্টাল কলেজসহ মোট ৪টি ও ঢাকার বাইরের ১৯টি কলেজের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G