মেডিকেলে ভর্তিচ্ছুদের সড়ক অবরোধের ঘোষণা

প্রকাশঃ সেপ্টেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ৮:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

medicaleগতকাল একযোগে সারাদেশে ২৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হল মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এ বছর পরীক্ষায় রেকর্ডসংখ্যক মোট ৮৪ হাজার ৭৮৪ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবেদন করেন। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা ২২ দশমিক ৬৪ জন। তবে আবেদনকারীদের মধ্যে অনেকেই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার হয় তিনজন। আর এখন শীক্ষার্থীরাও অভিযোগ করছে প্রশ্নপত্র ফাঁস হওয়াতে প্রকৃত মেধাবীরা সুযোগ পাবে না। আর তাই আজ সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে মেডিকেলে ভর্তি পরীক্ষার্থীরা।

এব্যাপারে তারা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রচার চালাচ্ছে এমনকি তারা একটি ইভেন্টও খুলেছে “ফাঁস হওয়া প্রশ্নে নেয়া মেডিকেলের পরীক্ষার ফল বর্জন করা হোক!!” নামে।

ইভেন্টইর সম্পর্কে তারা লেখে যে, ” প্রথমে দেড় কোটি টাকার চেক আর প্রশ্ন, উত্তরপত্রসহ ধরা পড়লো। তারপর কে যেন বললো, “প্রশ্ন তো সেফটি ট্যাংকে! ফাঁস হবে কি করে?” এরপর আজ পরীক্ষা দিয়ে এসে শুনি ফাঁসের খবর! প্রথমে অবিশ্বাস হলেও দেখতে পাই টিভিতে!!! মেধার কি দাম নাই? আমরা মেধার দাম চাই। তাই ফাঁস হওয়া প্রশ্নে নেয়া মেডিকেল ও ডেন্টাল ভর্তিপরীক্ষা বর্জনের জোরালো দাবি জানাচ্ছি!!”

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G