মেষের উন্নতি, মকরের সম্মান (৫ এপ্রিল)
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬
শুভ গ্রহের প্রভাবে কাজের ক্ষেত্রে বাধা দূর হবে। বুদ্ধির ব্যবহারে প্রতিপক্ষকে দিয়েই কাজ হাসিল হবে। জাতিকারা আবেগ সংযত করতে পারলে সফল হবেন। যোগাযোগ কাজে লাগিয়ে উন্নতির সুযোগ আসতে পারে। প্রেমযোগ আছে।
বৃষ: (২১ এপ্রিল– ২১ মে) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
নেতিবাচক চিন্তায় আপনার ক্ষতি হতে পারে। পারিবারে সমস্যার যোগ আছে। আইনি জটিলতায় জড়াতে পারেন। জাতিকাদের ক্ষেত্রে অভিভাবকদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে মনোমালিন্যের সম্ভাবনা।
মিথুন:(২২মে – ২১ জুন) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
আর্থিক ক্ষতি হতে পারে। অর্থ-সম্মান লাভের যোগটি বাধাযুক্ত। তবে দিনের শেষে আটকে রয়েছে এমন কাজ সমাধান হয়ে যেতে পারে। জাতিকাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ ও উপহার লাভের যোগ আছে। হাঁটু, কোমর নিয়ে সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ আছে।
কর্কট:(২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
সুযোগ হারানোর সঙ্গে সঙ্গে মেজাজও হারাতে পারেন। তবে দিনের শেষ বেলায় কোনো বিশেষ কারণে মনে সন্তোষ অনুভব করবেন। সম্পত্তি কেনার ব্যাপারে যোগাযোগ হতে পারে। তবে গুপ্ত শত্রুতার যোগ আছে। জাতিকারা পারিবারিক সমস্যা নিয়ে বিব্রত থাকবেন। পথে কোনো রকম বাধার শিকার হতে পারেন। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
বিভ্রান্তিকর বক্তব্যের ফলে সমস্যায় পড়বেন। পারিবারিক সমস্যা নিয়ে উত্তেজিত হবেন। সন্তানের শরীর সমস্যা নিয়ে চিন্তা বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে মতবিরোধের যোগ আছে। জাতিকারা অহেতুক সমালোচনার শিকার হবেন। শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়বে। প্রেমযোগ নেই।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
কারো অনুপ্রেরণায় নতুন উদ্যমে কাজ করার মানসিক জোর পাবেন। হতাশা দূর হবে। সাফল্যের নতুন রাস্তার সন্ধান পাবেন। কিন্তু চিন্তা থাকবে শরীর নিয়ে। জাতিকারা ন্যায্য অধিকার দাবি করলেও সেটি থেকে বঞ্চিত হওয়ার সুযোগ রয়েছে। প্রেমযোগ নেই।
তুলা: (২৪ সেপ্টেম্বর– ২৩ অক্টোবর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১
কাজের মধ্যে মেজাজ হারালে ফলাফল খারাপ হতে পারে। সমস্যা সমাধান করতে মানসিক চাঞ্চল্য বাধা হয়ে দাঁড়াবে। বন্ধুদের মাধ্যমে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিকাদের ক্ষেত্রে নতুন বন্ধু লাভের যোগ দেখা যাচ্ছে। তবে সম্পর্ক নিয়ে জটিলতায় পড়তে হতে পারে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
জেদ করে বসে থাকলে সুযোগ হারাবার সম্ভাবনা আছে। দিনের শেষে ফলাফল ভালো হবে। জাতিকারা জটিল পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়বেন। মানসিক অবসাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
আঘাতপ্রাপ্তি ও সম্পত্তি ক্ষয়ের যোগ আছে। তবে অভিভাবকদের সাহায্যে সমস্যা সমাধান হবে। পারিবারিক মনোমালিন্যের সমাধান হবে। জাতিকাদের দায়িত্ব বাড়বে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
সামাজিক কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। সামাজিক সম্মান বাড়বে। জাতিকারা পরিবারে বিশেষ কাজের জন্য সম্মান পাবেন। পারিবারিক জমায়েত বা অনুষ্ঠানে সম্মান লাভ হতে পারে। প্রেম শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬
দিনের মধ্যভাগে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ পরিস্থিতির আমূল বদল করতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। অভিভাবকদের শরীর নিয়ে ব্যস্ততা থাকবে। জাতিকারা পরিবারের সহায়তায় সাফল্যের রাস্তা খুঁজে পাবেন। প্রেমযোগ আছে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
আপনার দৃঢ় মনোভাব আজকের দিনে বারবার পরীক্ষার মুখে পড়বে। দিনের মধ্যভাগে কাজের ক্ষেত্রে বাধা দূর হবে। পরিবারে শান্তি বজায় থাকবে। নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে মানসিক চাপ দূর হবে। উৎসাহজনক খবর আসতে পারে। প্রেমযোগ শুভ।
প্রতিক্ষণ/এডি/রফিক























