মেষের চাকরি, ধনুর ভ্রমন (ফেব্রুয়ারী২৮)
প্রতিক্ষণ ডটকম:
আজকের সারাটি দিন আপনি আনন্দের বাহুডোরে বাধা থাকবেন। এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। সুক্ষ্ম নজর রাখুন সৌন্দর্যের মধ্য থেকে হারিয়ে যাওয়া প্রয়োজনীয় অনেক কিছুর প্রতি। আপনার জীবনে একটি বড় ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে। সেখানে সঙ্গী হতে পারে বিশ্বস্ত কোনো ব্যবসায়ী। অর্থভাগ্য মন্দ নয়। দূরের যাত্রা শুভ। বেকারদের কারো ক্ষেত্রে আজকের এই দিনে একাধিক কাজ জুটে যেতে পারে।
নিজের কাজের ধীর গতিকে ভুলে নতুন কিছু করুন। কাজের ওপর ফোকাস দিন নতুন কৌশলে, তবে যেন বাদ পড়ে না প্রেমজীবনে। তৃতীয় পক্ষের কাউকে সময় দিয়ে নিজের অবস্থানকে নষ্ট হতে দেয়া ঠিক হবে না। আপনার রোমান্টিক আচরণে কর্মময় জীবনে আনুন সমৃদ্ধি। হঠাৎ কোনো মজার বই পড়তে গিয়ে এমন কিছু তথ্য আবিষ্কার করবেন যা সত্যিই আপনার দরকার।
বিপুল উদ্দীপনা নিয়ে আজ আপনার কাজ শুরু হবে। সাম্প্রতিক সময়ের সাফল্য আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। কর্মগুণে সম্মানিত হবেন কর্মক্ষেত্রে। কিন্তু প্রেমে কিছুটা বৈরি হাওয়া বয়ে যেতে পারে। চিন্তুার কোনো কারণ তো নেই মিথুন। আপনার সততার জোরে অবশ্যই সব কিছুর সত্যতা প্রমান করা সম্ভব। বন্ধুদের সঙ্গে দারুণ একটি সময় পার হবে অনেকদিন পর।
কর্কট রাশির জাতক- জাতিকা হিসেবে আপনি অনেক বেশি শক্ত মানবীয় গুণে গুণান্বিত। আথচ আপনি বৃথায় ভাবেন অন্যদের চেয়ে আপনি বড়ই নগণ্য। এতে শুধুশুধুই আপনার নিজের প্রতি বিতৃষ্ণা বেড়ে চলেছে। এই মানসিকতা আপনার মধ্যে বিরাজ করতে থাকলে সামান্য কাজেও আপনার ব্যর্থতা বেড়ে চলা সম্ভব। তাই মনের সব অশান্তি দূর করে শুরু করুন নতুনভাবে। ঘুরে আসুন দূর থেকে।
আপনি অচিরেই একটা বড় সত্যের মুখোমুখি হতে যাচ্ছেন। এটা আপনার কাজেরই একটা ধারাবাহিকতার অংশ মাত্র। আপনি আবারও প্রমাণ করবেন, সত্যিই নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন। নিজের অজান্তেই জীবনের উন্নতিতে অনেক বড় স্বাক্ষর রাখতে যাচ্ছেন। তাই নজর রাখুন নিজের লক্ষ্যের দিকে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। অর্থ খসতে পারে বন্ধুদের কল্যাণে।
নিজের প্রতি হঠাৎ করেই বিশ্বাস বেড়ে যাবে। সামাজিক কিছু কাজের দায়িত্ব কাঁধে এসে জুটতে পারে। আজ এমন কারো সঙ্গে পরিচয় হয়ে যাবে, যার দেখা পাওয়ার অপেক্ষা করছিলেন অনেকদিন থেকেই। প্রেমের সম্পর্ক ভালোই চলছিলো, কিন্তু আজ হঠাৎ সামান্য জটিলতা দেখা দিতে পারে। ব্যবসায় বিনিয়োগ লাভজনক। তাই ভালোবাসা আর ব্যবসা দুটোর প্রতিই যত্নবান হোন সমানভাবে।
মনে অস্থিরতা আসবে, তবে চিন্তিত হওয়ার কিছুই নেই পরবর্তী দিনে এই অস্থিরতা দূর হয়ে যাবে। এমন কিছু মানুষের সঙ্গে আজ আপনার পরিচয় হবে, যারা কিনা আপনার ভুল ভাবনাগুলোকে সংশোধন করে নতুন করে ভাবতে শেখাবে। দিনটি উপভোগ করার মতো উপকরণ পেয়ে যাবেন দিনের মধ্যভাগে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থদের আচরণগত পরিবর্তন টের পাবেন। অর্থের দিক দিয়ে দিনটি আপনাকে আনন্দেই রাখবে।
অনেকদিন ধরে যে কাজটি করে আসছেন আজ হয়তো তার সুফল পেয়ে যাবেন। আপনার অল্পেই নমনীয় হয়ে যাওয়া মনটি আজ উল্টো প্রতিক্রিয়া দেখাবে। কারও প্রতি আজ কঠোর রূপে নিজেকে উপস্থাপন করতে হতে পারে। পছন্দের মানুষটিকে মনের কথাটি আজ বলেই ফেলুন, গ্রহ আপনাকে সহায়তা করবে প্রণয়ে। কর্মযোগ শূন্য, তবে বাণিজ্যের জন্য দিনটি স্মরণে রাখার মতো।
সম্পর্ক তৈরির ক্ষেত্রে আপনি যথেষ্ট সার্থক ও সম্মানিত। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পর্কের ডালপালা থেকেই আজ নিজের জন্য সুমিষ্ট এক সংবাদ পেয়ে যাবেন। ঝলমলে রোদেলা দিনে নিজেকে প্রফুল্ল ও পালকের মতো হালকা মনে হবে, যেন কোনো বাঁধনেই আপনি আবদ্ধ নন। তাই মন আজ ভ্রমণের জন্য তাগাদা দিবে। প্রিয় মানুষের সঙ্গে পুরনো কোনো স্মৃতিবিজড়িত জায়গায় যাওয়া হয়ে যেতে পারে ।
কর্মক্ষেত্র, পরিবার, প্রিয় মানুষদের মধ্যে সম্পর্কগত বিষয়ে টানাপোড়ন লক্ষণীয়। মন কিছুটা অশান্ত হলেও শরীরে আজ ভরপুর উদ্যোম অনুভব করবেন। বহু প্রতীক্ষিত উচ্চশিক্ষা লাভের সুযোগটা আজ বাস্তবে ধরা দিতে পারে। নিজেকে আজ জড়িয়ে ফেলতে পারেন সামাজিক কোনো কাজে। গ্রহের সুষম অবস্থা তাই অর্থেরও সুষম বণ্টন হবে আজকের দিনে। অর্থাৎ অর্থপ্রাপ্তি ও অর্থযোগ সমপরিমাণে সামনের দিকে ধায়।
কর্মক্ষেত্রে, সহকর্মীদের দ্বারা কোনোপ্রকার সহায়তা আজ না পাওয়ারই সম্ভাবনা প্রবল। ভুল করতে করতে আজ বেঁচে যাবেন। তবে এই বেঁচে যাওয়ার প্রক্রিয়াটি দিনের শেষভাগে অব্যাহত নাও থাকতে পারে, তাই আগেই সাবধান হয়ে যান। মনের মানুষটির আজ কীরূপে আপনার সামনে ধরা দিবে তা আর না-ই বা বলি, তবে ইতিবাচক অর্থে নিজেকে ভাগ্যবান হিসেবে ধরে নিন।
সময়টা চলছে শেখার। সরল শিক্ষার এই গতি আপনাকে দারুণ এক শিখরে উঠাতে পারে। তাই ছোট ছোট পদক্ষেপে এগিয়ে চলুন। একবারে বড় পরিবর্তন আপনার ধাতে কুলাবে না। এর কৌশল হিসেবে সব সময় শুনুন বেশি, বলুন কম। অন্যান্যদের থেকে নিজেকে আলাদা করতে অন্য কোনো উপায় বর্তমানে আপনার জন্য নেই। অর্থের দিক দিয়ে দিনটি আপনাকে আনন্দেই রাখবে।
























