মেহেরপুরে গণপিটুনিতে ৩ ‘ডাকাত’ নিহত

প্রকাশঃ এপ্রিল ৯, ২০১৫ সময়ঃ ১২:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০২ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

bjsrd45e_45780মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে বুধবার রাতে গণপিটুনিতে তিন ‘ডাকাত’ নিহত হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

নিহতরা হলো- সদর উপজেলার ফারুক হোসেন (৩৬), রফিক হোসেন (৪২) ও গাংনী উপজেলার শরিফুল ইসলাম।

জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামে ১০-১২ জনের এক দল ডাকাত প্রবেশ করে। ডাকাত দল রাজাপুর মাঠে শশার ক্ষেত পাহারাদারকে ধরে পিটুনি দেয়। পরে পাহারাদার গ্রামে পালিয়ে এসে খবর দিলে ডাকাত দলকে প্রতিরোধ করতে যায় গ্রামবাসী।

ডাকাত দল গ্রামবাসীকে লক্ষ্য করে ৫টি বোমার বিস্ফোরণ ঘটালে গ্রামবাসী ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে আরও দু’জনের মৃত্যু হয়।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G