মেয়রের সাথে কুমিরের বিয়ে!(ভিডিওসহ)

প্রকাশঃ জুলাই ৪, ২০১৫ সময়ঃ ৭:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

crocodile-weddingএবার কুমিরকে বিয়ে করেছেন মেক্সিকোর সান পেদরো হিউয়ামেলুলা শহরের মেয়র জোয়েল ভাসকুয়েজ রোজাস। জাঁকজমকের সঙ্গে তিনি এই জল দানবটিকে জীবনসঙ্গী করে নেন।

এই বিয়ে উপলক্ষে মেয়র রোজাস প্রায় সব আনুষ্ঠানিকতাই করেছেন ধুমধামের সঙ্গে। বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের জন্য দিয়েছেন রাজকীয় পার্টি। এমনকি হিউয়ামেলুলা শহরের অনেক বাসিন্দাও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়।

বিয়ের সময় কনে কুমিরকে পড়ানো হয় সাদা গাউন আর বিভিন্ন ধরনের গয়না। এরপর তাকে কোলে নিয়ে শহরের বিভিন্ন অংশে শোভাযাত্রা চলে। অবশ্য হবু স্ত্রীটি যেন বরকে কামড়ে না ধরতে পারে তাই তার মুখটি শক্ত করে বেঁধে রাখা হয়েছিল।

হিউয়ামেলুলা সিটি হলে হয় বিয়ের মূল অনুষ্ঠান। বিয়ের পর মেয়র রোজাস নতুন বৌয়ের পা ধরে খানিকটা নেচে নেন। বিষয়টি নিয়ে মেয়র রোজাস বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা ছিল একজন তরুণী রাজকুমারীকে বিয়ে করা। আজ সে আশা পূরণ হয়েছে।’

উল্লেখ্য, মেক্সিকোর লোককাহিনী মতে, কুমীর শুধু এক জাতের সরীসৃপই নয়, এরা হচ্ছে রাজবংশের সদস্য। মেয়র ও নগরবাসীর অনেকের ধারণা, এই বিয়ের ফলে স্থানীয় জেলেরা প্রশান্ত মহাসাগরের উপকূলে এবার প্রচুর মাছ শিকার করতে পারবে। সূত্র: মিরর অনলাইন।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G