মেয়র মান্নানের দায়িত্ব পালনে বাধা নেই

প্রকাশঃ মে ৩১, ২০১৭ সময়ঃ ১১:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৫ পূর্বাহ্ণ

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে মেয়র মান্নানের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর এম এ মান্নানের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন ও আবু হানিফ।

এর আগে গত ১৩ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

মেয়র মান্নানকে ২০১৫ সালের ১৯ আগস্ট প্রথম দফায় বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই বরখাস্তের আদেশ ২০১৬ সালের ১১ এপ্রিল হাইকোর্ট স্থগিত করেন।

আদালতের রায়ে সেই বরখাস্তাদেশ স্থগিত হওয়ার পর ২০১৬ সালের ১৭ এপ্রিল মেয়র হিসেবে মান্নানের দায়িত্ব গ্রহণের কথা ছিল। কিন্তু একই বছর ১৫ এপ্রিল ফের গ্রেপ্তার হন তিনি। পরে ১৮ এপ্রিল তাকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই থেকে বরখাস্ত ছিলেন তিনি।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G