মোদি-খালেদা বৈঠক কাল

প্রকাশঃ জুন ৬, ২০১৫ সময়ঃ ২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

thumbবাংলাদেশ সফরকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদির দু’দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর।

শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেন, সফরের দ্বিতীয় ও শেষ দিন প্রধানমন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করবেন। এরপর তিনি সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়াও তিনি দেখা করবেন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী ও বামপন্থি দলের নেতাদের সাথেও। উল্লেখ্য, আগামীকাল বিকেল পেীনে ৪টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G