মৌচাকে ২ কর্মচারীর মরদেহ

প্রকাশঃ জুলাই ৩, ২০১৫ সময়ঃ ২:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

lashরাজধানীর সিদ্ধেশ্বরী একটি অফিস থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে অবস্থিত মৌচাক টাওয়ারের একটি অফিসকক্ষে সোহাগ (১৫), নাসিরুল (১৮) নামে অফিসের দুই কর্মচারীর মরদেহ পাওয়া গেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে ৮৩/বি মৌচাক টাওয়ারের ৬ তলায় এইচএম টেকনোলজি নামে একটি অফিসে তাদের মরদেহ পাওয়া যায়।

সোহাগের মামা রিপন বলেন, আমিও একই অফিসে কাজ করি। দুপুরে অফিসে এসে দু’জনের মৃত্যু খবর জানতে পারি।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৌচাক টাওয়ারে এক অফিসে দুই কর্মচারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মৃত্যুর কারণ জানতে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে, জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G