ময়মনসিংহে বাসচাপায় নিহত ৫

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৫ সময়ঃ ৯:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bus chapaময়মনসিংহ শহরতলীর রাঘবপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

এর মধ্যে দুই নারী রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গৌরীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত এবং আরো তিনজন আহত হন। পরে আহতদের ময়মনসিংহ মেডিক্যালে নেয়া হলে দু’জন মারা যায়। বেচে থাকা একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রতিক্ষণ /এডি/ বাসেদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G