যশোরে বাস দূর্ঘটনায় নিহত ৫

প্রকাশঃ মে ৯, ২০১৭ সময়ঃ ৪:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩২ অপরাহ্ণ

যশোরের সদর উপজেলায় বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের ৩৫ যাত্রী।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, উদ্ধারকাজ চলছে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী কাজী শাহনেওয়াজ জানান, তাঁরা পাঁচটি লাশ উদ্ধার করেছেন।

বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় বাসটি। এতে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন।

এ সময় ওই বাসের ৩৫ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G