যাত্রবাড়ীতে ৭ তলা ভবন হেলে পড়েছে

প্রকাশঃ মে ১, ২০১৫ সময়ঃ ১:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

jatrabariরাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান এলাকায় সাত তলা একটি ভবন হেলে পড়েছে।

শুক্রবার সকালে ভবনটি হেলে পড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মকর্তারা (রাজউক) ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি সিলগালা করে দিয়েছে।

এদিকে, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহাজাদী সুলতানা জানান, শুক্রবার সকালে লিচুবাগান এলাকার ৩৫/৫ নম্বর বাড়িটি হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৮টার দিকে মাইকিং করে ওই বাড়ির বাসিন্দাদের সরে যেতে বলে। পরে পুলিশের উপস্থিতিতে সেখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়।

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G