যাত্রীবাহী বাসে শিক্ষার্থীদের অগ্নিসংযোগ

প্রকাশঃ নভেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৮:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bus-nayabazarঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নির্বাপন করে। এসময় বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে আটকিয়ে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহীদুল্লাহ হলের ১৫ থেকে ২০ জন শিক্ষার্থ গুলিস্তান গোলাপ শাহ মাজারের কাছে যায়। এসময় স্কাই লাইন পরিবহনের একটি বাস সেখানে আসে। তখন ওই শিক্ষার্থীরা বাসটিতে উঠে সাইকেলের চেইন বাসের চালকের গলায় পেঁচিয়ে বাসটি তাদের কথা মতো শহীদুল্লাহ হলের সামনে নিয়ে যায়। পরে বাসের চালক মোহাম্মদ আলী, হেলপার ফারুক ওসুপারভাইজার মিলনকে বাস থেকে নামিয়ে রড ও লাটি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় বাসের চালক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তারা জানায়, কয়েক দিন আগে স্কাই লাইনের কোন এক বাসের হেলপার ও সুপারভাইজার এক শিক্ষার্থীর সাথে খারাপ ব্যবহার করেছিল। তার প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটানো হয়েছে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে যোগাযোগ করা হলে, ডিউটি অফিসার অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে আমাদের লোক গিয়ে আগুন নির্বাপন করেছেন।

এ ব্যাপারে শাহবাগ থানায় যোগাযোগ করা হলে, থানার ডিউটি অফিসার বলেন, এ ধরণের কোন সংবাদ আমাদের কাছে নেই।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G