যুবদলের দুই দিনের কর্মসূচি

প্রকাশঃ অক্টোবর ২৫, ২০১৫ সময়ঃ ৮:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bnp_jubodol_logoযুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে ২ দিনের কর্মসূচি ঘোষনা করেছে যুবদল । ২৭ অক্টোবর যুবুদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার দুপুরে এক বিজ্ঞপ্তীতে এ কর্মসূচি ঘোষণা করে যুবদল।

কর্মসূচির মধ্যে রয়েছে : আগামী ২৭ অক্টোবর ২০১৫ মঙ্গলবার ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শেরেবাংলা নগরস্থ মাজার জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

আগামী ২৯ অক্টোবর ২০১৫ বৃহস্পতিবার বেলা ২টায় কাকরাইলস্থ ‘ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স’ এর মাল্টিপারপাস হলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G