যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৬ সময়ঃ ১০:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৩ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

meherpurমেহেরপুর জেলার গাংনী উপজেলায় শুকুর আলী (৪৫) নামে সাবেক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৭টায় উপজেলার বামন্দী বাজারের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তার মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত শুকুর আলী গাংনি উপজেলার নিশিপুর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি বামন্দী-নিশিপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে স্থানীয় কয়েকজন মুসল্লি বামন্দী গো-হাট সংলগ্ন সরকারি পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় পুকুরে শুকুরের মরদেহ দেখতে পান। তারা মরদেহ টেনে উপরে তোলেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

শুকুরের পরিবার বলছে, শুক্রবার নয়টার দিকে সে বাড়ি থেকে বামন্দী বাজারে যায়। পরে রাতে ফিরে আসেনি। পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

গাংনী থানার ইন্সপেক্টর (ওসি-তদন্ত) মোক্তার হোসেন জানান, প্রাথমিক তদন্ত ও মরদেহ ময়নাতদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G