যৌন নিপীড়নে জড়িতদের গ্রেফতার দাবী

প্রকাশঃ মে ৬, ২০১৫ সময়ঃ ৬:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি

ttt20150418220737টিএসসি এলাকায় বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী  ছাত্রঐক্য।

বুধবার দুপুরে তারা প্রায় দুঘন্টা উপাচার্য কার্যালয় ঘেরাও করে রাখে।

এ সময় ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদের পদত্যাগসহ ছয় দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা।

আন্দোলনরত নেতাদের দাবী, পুলিশ এবং ঢাবি প্রশাসন অপরাধীদের পক্ষ নিয়েছে।

এর আগে দুপুরে দুই জোটের ১৩টি ছাত্র সংগঠন টিএসসির রাজু ভাস্কর্য পাদদেশে মিলিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  শেষে বেলা সাড়ে বারোটায় উপাচার্য কার্যালয় ঘেরাও করে।

এদিকে আগামী রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয় ঘেরাও করা হবে বলে প্রতিক্ষনকে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি লিটন নন্দী।

উল্লেখ্য, পহেলা বৈশাখের উৎসব চলাকালীন গত ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ও এর আশপাশের এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় ফুঁসে ওঠে দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সুশিল সমাজ।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G