রংপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৪

প্রকাশঃ আগস্ট ২১, ২০১৬ সময়ঃ ১১:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলায় শনিবার রাতে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ধাক্কায় গরুবাহী একটি ‍পিকআপে থাকা চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

এ ঘটনায় সাতটি গরুও মারা গেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটিরঘাট মানাসপাড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হারাগাছ মিনাজ বাজার গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে হাফিজার রহমান (৫৫), একই গ্রামের খোকা মিয়ার ছেলে মুকুল মিয়া (৪৫), পলামারীচর এলাকার আবু বক্কর (৫৭), হারাগাছ মিনাজবাজার গ্রামের হাফিজ্জার কসাই (৫৫) ও নসিমন চালক রবিউল ইসলাম। নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আহতরা হলেন- আলফাজ, আনারুল, সেলিম, নুরুজ্জামান, বাসার আলী। আহতদের রংপুর মেডিকেল (রমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  কাউনিয়ার মানাসপুরের শিবুকুঠিরপাড় রেলক্রসিং পার হওয়ার সময় গরুবাহী নছিমনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় রংপুর থেকে আসা ট্রেনটি নছিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চারজন নিহত ও চালকসহ চারজন আহত হয়।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G