রওশনের বাসায় ককটেল হামলা, গুলিবিদ্ধ ১

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৯:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১১ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

rowsanবিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ময়মনসিংহের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সময় টহলরত পুলিশের গুলিতে পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. নুরুজ্জামান (৩২) গুলিবিব্ধ হন।

ঘটনাটি রবিবার রাত সোয়া ১২টার দিকে ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সোয়া ১২টার দিকে ময়মনসিংহ শহরের টাউন হল সংলগ্ন রওশন এরশাদের বাসার সামনে নুরুজ্জামানের নেতৃত্বে ৪-৫জনের একটি দল ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় টহলরত পুলিশ তাদের লক্ষ করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে নুরুজ্জমান গুলিবিদ্ধ হয়।

তিনি আরও বলেন, নুরুজ্জামানকে আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরও আটকর চেষ্টা চলছে।

প্রতিক্ষণ /এডি/নাদিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G