রমেকে প্রকাশ্যে পরিচালকের পিএসকে গুলি

প্রকাশঃ নভেম্বর ৮, ২০১৫ সময়ঃ ১১:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

guliরংপুর মেডিকেলের পরিচালক এ এস এম বরকতুল্লাহর ব্যক্তিগত সহকারী রুহুল আমিনকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার সকল আটটার দিকে নগরীর আরকে রোডের আইডিয়াল মোড়ে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রুহুলকে রংপুর মেডিকেলে ভার্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে রুহুল বাড়ি থেকে বেরিয়ে মেডিকেলের দিকে যাচ্ছিলেন। এসময় বাড়ির সামনে মোটরসাইকেলে আসা অজ্ঞাত তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুলিগুলো তার বুক ও হাতে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করান। রুহুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, কারা এবং কী কারণে রুহুলকে গুলি করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G