রাজধানীতে জামায়াত-বিএনপির ২৩ নেতাকর্মী আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৯:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

bnp_jamat_533398139রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
রোববার  (০৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য নিশ্চিত করে।
ডিএমপি সূত্র জানায়, আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ১০ জন ও বিএনপির ১৩ নেতাকর্মী রয়েছেন।
সমাবেশ করতে না দেওয়া, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে গত ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

তারা অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচিও পালন করে আসছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট।

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G