রাজধানীতে দু’শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশঃ সেপ্টেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ৬:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

attohattaরাজধানীর বারিধারায় দুই শিক্ষার্থী একই রুমে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। দুই জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

এই শিক্ষার্থীরা হলেন সাজিদ হাসান হৃদয় ও নুসরাত জাহান মিরা। হৃদয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ- এর ছাত্র এবং মিরা ফার্মেসি বিভাগের ছাত্রী ছিলেন। হৃদয়ের গ্রামের বাড়ি জামালপুরে এবং মিরার গ্রামের বাড়ি নারায়গঞ্জের বন্দরে বলে জানা গেছে।

ভাটারা থানার ওসি নুরল মুত্তাকিন বলেন, ‘ঘটনাটি আত্মহত্যা বলে জানা গেছে। তবে এর কারণ জানা যায়নি। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ৬ নম্বর রোডের ২০৪ নম্বর বাড়ির বি-১ এর ফ্লাটে কয়েকজন ছাত্র মেস করে থাকেন। সেখানেই ছিলেন হৃদয়। মাঝে-মধ্যে মিরা তাদের মেসে আসতেন। শুক্রবার দুপুরেও মিরা সেখানে আসেন। মেসের সদস্য ইসরাত হোসেন রাতে বাসায় ফিরে দেখেন হৃদয়ের রুমে দুই জন একই ফ্যানে ঝুলছেন। পরে ইসরাত পুলিশকে খবর দেন।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G