রাজধানীতে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৭:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৫ পূর্বাহ্ণ

DMP_logoঢাকা: রাজধানীতে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে পুলিশ।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স  (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম, পিপিএম সকাল ৯টা থেকে এই প্রত্যাহার আদেশ জারি করেন।

আদেশে ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের মিছিল, সভা-সমাবেশ ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে গত ৪ জানুয়ারি বিকেল পাঁচটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভা-সমাবেশ, মিছিল ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G