রাজধানীর রামপুরা-বনশ্রীতে গ্যাস বন্ধ

প্রকাশঃ অক্টোবর ১৬, ২০১৭ সময়ঃ ২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৯ অপরাহ্ণ

রাজধানীর রামপুরা-বনশ্রী আবাসিক এলাকার বাসা বাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে।

রোববার দিবাগত রাত ২টার পর এ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়। এরপর সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্তও এসব এলাকায় গ্যাসের দেখা মেলেনি।

পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়াতে এখন ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় বসবাসকারীরা। আর সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গৃহিনীরা। চুলা না জ্বলায় সকাল থেকে রান্না হয়নি অনেকের বাসাতেই। স্থানীয় হোটেলগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (পেট্রোবাংলার একটি কোম্পানি) ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, গ্যাস ডাউন হবে এমন কোনো পূ্র্ব ঘোষণা কিংবা নোটিশও নেই।

যদিও এর আগে গ্যাস সরবরাহ বন্ধ করলে ‘জরুরি গ্যাস শাট ডাউন বিজ্ঞপ্তি’র মাধ্যমে তা জানানো হতো। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করতো তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে এবার দেখা গেল তার ব্যতিক্রম চিত্র।

সরেজমিনে বনশ্রীর ডি, ই, এফ, সি, এ ও কে ব্লক এলাকা ঘুরে জানা যায়, গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে।

তিতাস গ্যাস কল সেন্টারের কল এক্সিকিউটিভ প্রবীর দাস বলেন, রাত থেকে হঠাৎ করে রামপুরা-বনশ্রী এলাকায় গ্যাসের প্রবাহ বন্ধ রয়েছে। ইঞ্জিনিয়াররা কাজ করছেন।

মতিঝিল জোনের ম্যানেজার এরশাদ মোল্লা জানান, গ্যাস দিতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দুপুর নাগাদ গ্যাসের সরবরাহ আসার জোর সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G