রাজশাহীতে পিন্টুর জানাজা সম্পন্ন

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ৮:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২২ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

pintu_thereport24বিএনপি নেতা নাছির উদ্দিন আহমেদ পিন্টুর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানজায় ইমামতি করেন হেতেম খাঁ মসদিদের ইমাম মুফতি ইয়াকুব। জানাজায় রাজশাহী মহানগরের ২০ দলের নেতাকর্মীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

এর আগে তার লাশ গ্রহণ করে পরিবারের সদস্যরা। রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে রাত ১১ টায় তার লাশ গ্রহণ করেন ভাই নাসিম উদ্দিন আহমেদ রিন্টু, চাচাতো ভাই সালাউদ্দিন ও আইনজীবী রফিকুল ইসলাম খান।

এর আগে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তারা লাশ গ্রহণ করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এদিকে জানাজা পূর্ব বক্তব্যে হাসপাতাল ও কারাকর্তৃপক্ষের অবহেলাকেই ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী করেন নাসিম উদ্দিন আহমেদ রিন্টু।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G