রাতে লন্ডন যাচ্ছেন খালেদা

প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ৯:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৬ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

ziaআজ রাতে (মঙ্গলবার) যুক্তরাজ্যের লন্ডন সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশে যেতে পারেন বলে জানা গেছে দলের দায়িত্বশীল একটি সূত্র থেকে।

গত মাসে চিকিৎসার জন্য তার লন্ডন যাওয়ার কথা থাকলেও নানা কারণে যাওয়া হয়নি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, খালেদার সফরসঙ্গী হিসেবে তার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা বেগমও রয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল আউয়াল মিন্টুসহ আরো একজন উপদেষ্টা এ সফরে যুক্ত হতে পারেন বলে জানা গেছে।

তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাচ্ছেন- বিএনপির পক্ষ থেকে এমন কথা বলা হলেও এর রাজনৈতিক গুরুত্ব নিয়েই বেশি আলোচনা হচ্ছে। অবশ্য খালেদা জিয়ার লন্ডনের এই সফরকে ব্যক্তিগত সফর উল্ল্যেখ করে বিষয়টি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন বিএনপির শীর্ষ নেতারা।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G