রাতে হঠাৎ এক পশলা বৃষ্টি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৯:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

2009-05-24-23-29-47-20শীত শেষে বসন্তের দ্বিতীয় রাতেই হঠাৎ বৃষ্টির অম্লমধুর অভিজ্ঞতায় পড়েছেন রাজধানীবাসী। এ রাতে মেঘ গুড় গুড় করে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেছে ঢাকা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে- মিরপুর, মোহাম্মাদপুর, মাজার রোড, গাবতলী এলাকা রয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে শুরু, পরে ভালোই ঝমঝম বৃষ্টি হয়েছে এসব এলাকায়।

বৃষ্টিতে ঘরে থাকা মানুষেরা গরম কাপড়ে ঘুমের বাড়তি আরাম পেলেও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বাস্তুহারা ফুটপাতের বাসিন্দাদের। বসন্ত এলেও এখনও কুয়াশা ঘেরা কনকনে ঠাণ্ডায় নিম্ন আয়ের এই মানুষদের কাছে যেন রাতের দানব হয়েই হানা দিয়েছে বৃষ্টি।

এদিকে, বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কের ধুলাবালু কমে পথঘাট হয়েছে পরিস্কার। সেই সঙ্গে হালকা দমকা বাতাস বাড়িয়েছে শীতের শিহরণ।

তাই তো কবিতার ভাষায় বলা যায়- ঘরের চালে টুপ টাপ, বৃষ্টির ফোঁটা পড়ছিল, দূরের ডোবায় ব্যাঙেরা সব, বেসুরো গান ধরছিল।

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G