রায় বহাল মনোনয়নপত্র অবৈধ ঘোষণার

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৭ সময়ঃ ২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৯ অপরাহ্ণ

Kader_SIddiqueটাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে  আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে আট সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

এ রায়ের ফলে কালিহাতীতে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

গত বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এ আদেশের বিরুদ্ধে চেম্বার কোর্ট ওই বছরের ৭ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশ স্থগিত না করে আপিল বিভাগে পাঠিয়ে দেন।

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ড. ইয়াসিন খান। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

২০১৫ সালের ১৩ অক্টোবর ঋণখেলাপি হওয়ার অভিযোগে নির্বাচন কমিশন টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে।

কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিলের কারণ হিসেবে নির্বাচন কমিশন জানিয়েছে, সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকে ১০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ রয়েছে। কাদের সিদ্দিকী এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও নাসরিন কাদের সিদ্দিকী পরিচালক। ঋণখেলাপি হওয়ায় তাঁদের মনোনয়ন বাতিল করা হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G