রুবেলের জামিন বাতিলে হাইকোর্টে রিট

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫২ অপরাহ্ণ
রুবেলআদালত প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের জামিন বাতিলের জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। আজ হ্যাপির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জানান তার আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ।গত ১১ জানুয়ারি দুপুরে রুবেলের জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস। ওইদিনই বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত দলে রয়েছেন রুবেল। জামিনে মুক্তির পরদিন ১২ জানুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনে অংশ নিচ্ছেন তিনি।

আগামী ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা।

প্রতিক্ষণ/এডি/সুমনা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G