রোগ প্রতিরোধে কাঁচা মরিচ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৯:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ পূর্বাহ্ণ

হেলথ ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

capcikumকাঁচা মরিচের সাথে আমরা সবাই কমবেশী পরিচিত। নিত্যপ্রয়োজনীয় খাদ্য তালিকার মধ্যে এ কাঁচা মরিচ অন্যতম। দৈনন্দিন রান্নাবান্নাসহ খাওয়া-দাওয়ার সকল ক্ষেত্রে আমরা কাঁচা মরিচের ব্যবহার করে থাকি। অনেকে আছে যারা ভাতের সঙ্গে একটি কাঁচামরিচ না খেলে চলেই না। যারা নিয়মিত কাঁচা মরিচ খান তাদের জন্য সুখবর হলো এটি স্বাস্থের জন্য অত্যন্ত উপকারী।

চলুন তাহলে জেনে নেই কাঁচা মরিচের গুনাগুন সমর্প্কে।

কাঁচামরিচের স্বাস্থ্য গুণাগুণ:
কাঁচামরিচ সাধারণত রান্না কিংবা বিভিন্ন ভাজিতে দিয়ে খাওয়া হয়।

১. কাচাঁ মরিচে আছে ভিটামিন এ, সি, বি, আয়রন ও পটাশিয়াম।

২. নিয়মিত কাঁচামরিচ খেলে হৃৎপিন্ডের বিভিন্ন সমস্যা কমে যায়।

৩. কাঁচামরিচের ভিটামিন এ হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে।

৪. কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা মাড়ি ও চুলের সুরক্ষা করে।

৫. প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে যায়; রক্তের কোলেস্টেরল কমায়; ত্বকে সহজে বলিরেখা পড়ে না।

৬. কাঁচামরিচের অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি ও কাশি থেকে রক্ষা করে।

প্রতিক্ষণ/এডি/শিমু

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G