রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৪:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hartalআগামী ১ মার্চ রোববার সকাল ৬টা থেকে ৪ মার্চ বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেন।

গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং এখনও পর্যন্ত সরকার গণদাবি মেনে না নেয়ায় ২০ দলীয় জোটের উদ্যোগে এ হরতাল ডাকা হয়।

মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেন, “শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড নামে আখ্যায়িত করে সরকার বিরোধী দল নিশ্চিহ্নকরণের হোলিখেলায় মেতে উঠেছে। পৃথিবীর সকল স্বৈরশাসকের মতোই আওয়ামী লীগ গণহত্যা ও জুলুম নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়।”

তিনি বলেন, “একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে গদি দখলকারী অবৈধ সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত হয়ে এখন অস্তিত্ব বজায় রাখতে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে প্রিয় মাতৃভূমিকে। জনগণ নয় বরং বন্দুকের নলকেই আওয়ামী লীগ ক্ষমতার উৎস মনে করছে। দেশের জনগণ আজ এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে চায়।”

সালাহ উদ্দিন আহমেদ বলেন, “মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনায় জাগ্রত জনগণ গণতন্ত্র, বাক-ব্যক্তি স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আজ আবারো ঐক্যবদ্ধ হয়েছে জাতিকে স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করতে।”

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা বেপারী আওয়ামী লীগ দেশের সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েমের সকল আয়োজন সম্পন্ন করেছে। সকল নাগরিক ও রাজনৈতিক অধিকার বাজেয়াপ্তকরণ, গণমাধ্যমের কণ্ঠরোধ, বিচার ব্যবস্থা কুক্ষিগতকরণ, বাক-ব্যক্তি স্বাধীনতা হরণ, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা হরণ, বিরোধী দলের প্রধান কার্যালয় তালাবদ্ধ করে, বিরোধী নেতা-কর্মীদের হত্যা, অপহরণ, নির্যাতন ও গণহারে গ্রেফতার করে, মিছিল-মিটিং ও সমাবেশের অধিকার কেড়ে নেয়ার ফলে দেশে যে রাষ্ট্রীয় নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব হয়েছে-তাতে করে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কঠোর কর্মসূচি পালনের কোন বিকল্প পথ খোলা নেই।”

সালাহ উদ্দিন আহমেদ বলেন, “আগামী ১ মার্চ রোববার সারাদেশে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠিত হবে।

চলমান অবরোধ এবং আগামী রোববার সকাল ছয়টা থেকে দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল ও রোববারের গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহবান জানাচ্ছি।”

প্রতিক্ষণ /এডি/রাফি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G