র‌্যাবের অভিযানে ১০ছিনতাইকারী আটক

প্রকাশঃ সেপ্টেম্বর ১৪, ২০১৫ সময়ঃ ৭:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

oporadরাজধানীর নিউ মার্কেট এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ১০জন ছিনতাইকারীকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলা-বারুদ, একটি পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল ৩টার দিকে ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব- ৩ এর অপারেশন অফিসার এএসপি আরাফাত তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে নিউ এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান চালিয়ে ১০ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি, একটি চাপাটি ও দুটি ধারালো ছুরি জব্দ করা হয়।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G