র‌্যাবের গুলিতে ২ বনদস্যু নিহত

প্রকাশঃ ডিসেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ১:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৯ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি

র‌্যাবসুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে ২ বনদস্যু নিহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ১৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

সোমবার, সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া খালে র‌্যাব-৮ এর গুলিতে তারা নিহত হয়েছে।

নিহতরা হলো বনদস্যু আকাশ বাহিনীর প্রধান কাশেম ওরফে আকাশ (৪০) ও তার সহযোগী ফরিদ ওরফে মাইজে (৪৫)। এ সময়ে বনের ভিতরে তাল্লাশি করে ১৭ টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৮ এর অপারেশন অফিসার ও উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, র‌্যাবের একটি দল সুন্দরবনে অপহরণ, মুক্তিপন আদায় রোধে নিয়মিত টহল দিচ্ছিলো। এই টহলের অংশ হিসেবে আজ সুন্দরবনের ভিতর থেকে ধোঁয়া উড়তে দেখে বনদস্যুদের আস্তানার সন্ধান সনাক্ত করা হয়।

তিনি আরও জানান, র‌্যাবের টহল দল সুন্দরবনের ওই এলাকার দিকে এগিয়ে গেলে বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষন শুরু করে।এ সময় র‌্যাবের সদস্যরা পাল্টা গুলি ছুড়তে থাকে। প্রায় ঘন্টা ব্যাপী উভয় পক্ষের মধ্যে গুলি-পাল্টা গুলির ঘটনা ঘটে। এ সময় বনের ওই এলাকায় র‌্যাব সদস্যরা তাল্লাশী করে বনের ভিতরে ছড়িয়ে থাকা ১৭ টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৪৫০ রাউন্ড গুলি ও দুই বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

পরে স্থনীয় জেলেরা নিহত দুই বনদস্যু আকাশ বাহিনীর প্রধান আকাশ ও তার সেকেন্ড ইন কমান্ড মাইজে বলে সনাক্ত করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বনদস্যুদের লাশ বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G