লতিফ সিদ্দিকীকে ১৩ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৪:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২১ অপরাহ্ণ
lotifআদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় আগামী ১৩ এপ্রিল বহিষ্কৃত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আসিকুর রহমান এই নির্দেশ দেন।

রোববার লতিফ সিদ্দিকীর আদালতে হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু মামলার বাদী ও আসামি কেউই আদালতে হাজির না হওয়ায় আদালত পরবর্তী দিন ধার্য করে আবদুল লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী বলেন, আমি কিন্তু হজ আর তবলিগ জামাতের ঘোর বিরোধী। এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজরত মুহম্মদ (স.) সম্পর্কে তিনি বলেন, আব্দুল্লাহরপুত্র মুহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে। তারাতো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করল যে, তার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে এবং এর মধ্য দিয়ে একটা আয়ের ব্যবস্থা হবে। লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও কটূক্তি করেন।

লতিফ সিদ্দিকীর এ বক্তব্য প্রচার হওয়ায় নাজিম উদ্দীন বাদল ২ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন। অবশ্য তার ওই বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আরও বেশ কয়েকটি মামলা হয়েছে। ২৬ নভেম্বর ধানমণ্ডি থানায় আত্মসমর্পণ করার পর লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়।

প্রতিক্ষণ/এডি/বাবর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G