লালমনিরহাটে রেড এলার্ট

প্রকাশঃ অক্টোবর ২৭, ২০১৫ সময়ঃ ৪:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

bgb-bsf20151010191755লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শক্তিবৃদ্ধি করে সার্চ লাইট দিয়ে কড়া নজরদারির প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা (বিজিবি) তাদের শক্তি বৃদ্ধি করে সীমান্তে রেড এলার্ট জারি করেছে। এতে সীমান্তজুড়ে মুখোমুখি অবস্থান নিয়েছে বিজিবি-বিএসএফ। উত্তেজনা ছড়িয়ে পড়ায় আতঙ্কে ওই এলাকার লোকজন বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে আসছে।

দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের হোসেন আলী জাগো নিউজকে বলেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ দুর্গাপুর সীমান্তে বিএসএফ শক্তিবৃদ্ধি করে সার্চ লাইট দিয়ে কড়া নজরদারি শুরু করে। সন্ধ্যার পর থেকে বিএসএফ লাইট মেরে নজরদারি করায় আমরা বাড়ি ছেড়ে নিরাপদে সরে এসেছি।

এদিকে রাত সাড়ে ১২ পর্যন্ত সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে বলে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামানিক জাগো নিউজকে নিশ্চত করেছেন। তিনি বলেন, বিএসএফ সীমান্তে শক্তি বৃদ্ধি করায় লোকজন আতঙ্কে সরে আসছে।

লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক কর্নেল বজলুর রহমান হায়াতীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, আমি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। এ বিষয়ে পরে কথা হবে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আব্দুস সোবাহানের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিজিবির পক্ষ থেকে রেডএলার্ট জারির কথা তাদের জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও নারীসহ চার বাংলাদেশি গুলিবিদ্ধ হন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G