লালমনিরহাট সীমান্তে রেড এ্যালাট

প্রকাশঃ অক্টোবর ১১, ২০১৫ সময়ঃ ৯:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৯ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

bgb-bsfলালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে সদস্য বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রেড এ্যালাট জারি করেছে।

দুর্গাপুর সীমান্তে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েনের জন্য সার্চ লাইট দিয়ে নজরদারি শুরু হয়। খবর পেয়ে বিজিবি ওই সীমান্তে রেডএলার্ট জারি করে। এতে আতঙ্কিত হয়ে লোকজন বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে।

লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক কর্নেল বজলুর রহমান হায়াতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রাত ১২ টার সময় জানান, ‘আমি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। এ বিষয়ে পরে কথা হবে।’

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামানিক জানান, সীমান্তে বিএসএফ শক্তি বৃদ্ধি করেছে। মুখোমুখি অবস্থানে আছে বিজিবি। তাই লোকজন আতঙ্কে সরে আসছে।

আদিতমারী থানার ওসি তদন্ত মো. আব্দুস সোবাহান জানান, বিজিবি’র পক্ষ থেকে রেড এ্যালাট জারির কথা তাদের জানানো হয়েছে।

প্রসঙ্গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিএসএফের গুলি বর্ষণের ঘটনায় ১ জন নিহত ও নারীসহ ৪ জন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছেন। ওই রাতে উপজেলার দুর্গাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি ঘটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার ভোরে রহিম (৩৩) নামে একজনের মৃত্যু হয়।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G