লিবিয়া উপকূলে সাড়ে ছয় হাজার অভিবাসী উদ্ধার

প্রকাশঃ আগস্ট ৩০, ২০১৬ সময়ঃ ১২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

6

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার উপকূল থেকে প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ইতালির উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় উদ্ধার অভিযান।

প্রায় ৪০ টি পৃথক অভিযান চালিয়ে এই অভিবাসীদের উদ্ধার করা হয় বলে জানায় ইতালির কোস্টগার্ড। এই অভিবাসীরা ইরিত্রিয়া ও সোমালিয়া থেকে এসেছে। লিবিয়া হয়ে ইতালিতে ঢুকে ইউরোপের কোনো দেশে আশ্রয় নেওয়াই এদের মূল উদ্দেশ্য।

ছোট ছোট নৌকায় করে আসা এসব অভিবাসীকে উদ্ধার করে উদ্ধারকারী নৌযানে তুলে নেয় ইতালির কোস্টগার্ড। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এবং বেসরকারি সংস্থা প্রঅ্যাকটিভা ওপেন আর্মস ও মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স এ উদ্ধার অভিযানে অংশ নেয়।

libia

লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির পতনের পর থেকে অস্থিতিশীল লিবিয়া যেন অবৈধভাবে ইতালিতে ঢোকার একটা ‘খোলা পথ’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। যুদ্ধ ও দারিদ্র্যের কারণে সোমালিয়া, ইরিত্রিয়াসহ আশপাশের দেশের নাগরিকেরা লিবিয়া হয়ে প্রথমে ইতালি ও পরে ইউরোপের অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করে।

গত রোববার একই এলাকা থেকে আরো এক হাজার একশর বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল।

গত বছর ১০ লাখের বেশি মানুষ অভিবাসী হয়ে ইউরোপে আসে, যাঁদের অধিকাংশই গৃহযুদ্ধকবলিত সিরিয়ার অধিবাসী। এঁদের সামাল দিতে গিয়ে ইউরোপের বিভিন্ন দেশকে হিমশিম খেতে হয়।

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G