লেবাননে হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করল ইরান

প্রকাশঃ জুন ১, ২০২৬ সময়ঃ ১০:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৩ অপরাহ্ণ

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম সোমবার (১ জুন) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকা এবং যুদ্ধবিরতির আলোচনায় লেবানন ইস্যুকে শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও তা কার্যত লঙ্ঘিত হওয়ায় এই সিদ্ধান্ত নেয় তেহরান। এতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান আলোচনা ও খসড়া বিনিময় প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধ এবং লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনায় ফিরবে না তারা।

তাসনিমের দাবি অনুযায়ী, তেহরান এবং তার আঞ্চলিক মিত্ররা হরমুজ প্রণালি পরিস্থিতি নিয়েও পর্যালোচনা করছে। একই সঙ্গে লোহিত সাগরের দক্ষিণাংশের বাব আল-মান্দেব প্রণালিসহ বিভিন্ন কৌশলগত রুট নিয়ে সম্ভাব্য পদক্ষেপ বিবেচনায় রয়েছে। এর আগে ওই অঞ্চলে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী জাহাজে হামলার ঘটনায় জড়িত ছিল।

এদিকে, বিষয়টি নিয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।

এর আগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় হামলার নির্দেশ দেন, যেটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ইসরায়েলি এক কর্মকর্তা সিএনএনকে জানান, এই হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই করা হয়েছিল।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G